ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পদ্মা নদীতে অভিযানঃ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে পদ্মানদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে নদী থেকে অবৈধভাবে ব্যবহৃত ২২টি চায়না দুয়ারি জাল এবং প্রায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো বিধি মোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান, লালপুর থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নদীতে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কাতারে ভারতীয়-পাকিস্তানিসহ নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

error: Content is protected !!

পদ্মা নদীতে অভিযানঃ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

আপডেট টাইম : ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :