ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রামপালে উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হলো চামারখালী খাল

আকাশ উজ্জামান শেখ:

বাগেরহাটের রামপালে উচ্ছেদ অভিযানে অবৈধ দখলমুক্ত হলো উপজেলার পেড়িখালী ইউনিয়নের চামারখালী খাল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি’র কঠোর নির্দেশনায় উপজেলার গুরুত্বপূর্ণ খাল থেকে দীর্ঘদিনের অবৈধ বাদ অপসারণ করা হয়েছে।

সোমবার সকাল থেকে উপজেলার ৭নং পেড়িখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চামারখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষক ও বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, চামারখালী খালের উপর অবৈধভাবে বাদ নির্মাণের কারণে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে শত শত একর ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছিল এবং এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এছাড়া খালের পানি প্রবাহ বন্ধ থাকায় পরিবেশ ও জলজ প্রাণীর অস্তিত্বও হুমকির মুখে পড়েছিল।

বিষয়টি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে আসলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনা মোতাবেক আজকের অভিযানে ভারী যন্ত্রপাতির মাধ্যমে খালের উপর নির্মিত অবৈধ বাদটি সম্পূর্ণরূপে অপসারণ করা হয়।

অবৈধ বাদ অপসারণের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় কৃষকরা বলেন, “দীর্ঘদিন আমরা জলাবদ্ধতার কষ্ট সহ্য করছি। আজ প্রতিমন্ত্রীর নির্দেশে বাদ কেটে দেওয়ায় আমাদের জমির ফসল রক্ষা পাবে।”

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, “পরিবেশ ও জলবায়ুর ক্ষতি হয় এমন যেকোনো অবৈধ স্থাপনার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা এ অভিযান চালিয়েছি। উপজেলার অন্যান্য খাল-বিলেও এ ধরনের অবৈধ স্থাপনা থাকলে পর্যায়ক্রমে তা অপসারণ করা হবে।”

পরিবেশ প্রতিমন্ত্রীর এই সময়োপযোগী হস্তক্ষেপে রামপালবাসী উপকৃত হবে বলে মনে করছেন সচেতন মহল। তারা অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

রামপালে উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হলো চামারখালী খাল

আপডেট টাইম : ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :