ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ ছিলো এই খাল খনন প্রকল্পঃ -ফরিদপুরের জেলা প্রশাসক

এফ. এম আজিজুর রহমান আজিজঃ

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে চলমান খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি প্রকল্পের কাজের গুণগত মান ও কাজের অগ্রগতির খোজখবর নেন, খালের দুই পাড়ের মাটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সোমবার (২২ জুন) দুপুরে আটঘর ইউনিয়নের সোনাডাঙ্গা বিল থেকে সেনহাটি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে খাল খনন প্রকল্প অন্যতম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কার্যক্রম শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে সেচব্যবস্থা, পানি নিষ্কাশন ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

তিনি আরও বলেন, “জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এ কাজ নিয়মিত মনিটরিং করছে। আমরা সরেজমিনে এসে দেখেছি, এখানে তাৎপর্যপূর্ণ ও সুন্দর কাজ হয়েছে। খালের দুই পাড়ে ফেলা মাটি এখনো কাঁচা অবস্থায় রয়েছে। ভারী বর্ষণ হলে মাটি ধসে খালে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”

জেলা প্রশাসক বলেন, “দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও অনেক খাল রয়েছে। এসব খালের মাধ্যমে কৃষি উৎপাদন ও অর্থনীতির যে চালিকাশক্তি রয়েছে, তা আরও জোরদার হবে বলে আমরা প্রত্যাশা করি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের পরিদর্শন ও তদারকি অব্যাহত থাকবে।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহিন, যুবদল নেতা হাসান আশরাফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে জেলা প্রশাসক সালথা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও পরিদর্শন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রামপালে উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হলো চামারখালী খাল

error: Content is protected !!

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ ছিলো এই খাল খনন প্রকল্পঃ -ফরিদপুরের জেলা প্রশাসক

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
এফ. এম আজিজুর রহমান আজিজ, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :