ইস্রাফিল হোসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাঁদা দাবি এবং এর প্রতিবাদ করায় এক সাবেক ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী সাবেক মেম্বার সামসুজ্জোহা সবুজ বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বাহিরচর বারমাইল এলাকার সাবেক মেম্বার মোঃ সামসুজ্জোহা সবুজের ওপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত ছিল স্থানীয় একটি গ্রুপ।
অভিযুক্তরা হলেন, বার মাইল মন্ডলপাড়ার নিজাম (৪৬), আনিচপাড়ার মোঃ সাচ্চু (২৭) এবং মোঃ সাকিল (২৭)।
এলাকাবাসীর অভিযোগ, উক্ত বিবাদীরা বেশ কিছুদিন ধরে এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানে গিয়ে নানা অজুহাতে মোটা অঙ্কের নগদ টাকা চাঁদা দাবি করে আসছিল। এলাকার একজন সচেতন নাগরিক ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে সামসুজ্জোহা সবুজ এই অন্যায় চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন।
প্রতিবাদ করার জের ধরে বিবাদীরা ইউপি সদস্যের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে ২২ জুন সোমবার দুপুর ১২ টা সময় বিবাদীরা ১২ মাইল মোড়ে সাবেক এই মেম্বারের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করে , এই সময় তার কাছে থাকা নগদ ৩ লক্ষ ২৪ হাজার টাকা সন্ত্রাসীরা কেড়ে নেয়। এবং ১২ মাইল মোড়ে সাবেক মেম্বারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও বিএনপি’র পার্টি অফিস ভাঙচুর চালায়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁকে ও তাঁর পরিবারকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। বর্তমানে ভুক্তভোগী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী সাবেক মেম্বার সামসুজ্জোহা সবুজ বলেন, আমি জনপ্রতিনিধি হিসেবে এলাকার শান্তি বজায় রাখতে ওদের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। কিন্তু এখন ওরা আমাকে ও আমার পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।
ভেড়ামারা থানা পুলিশ জানায়, এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 




















