ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুর মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৬ মে) বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় প্রাগপুর-ভেড়ামারা প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিবুল উপজেলার তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির মধ্যে ভেজা সড়কে মোটরসাইকেল চালিয়ে আল্লারদর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল রহিবুল।

পথে জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারা অভিমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে, ঘটনাস্থলেই রহিবুলের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনায় ওই কিশোরের মৃত্যু হয়েছে এবং ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এস.এম রকিব আলী

error: Content is protected !!

দৌলতপুর মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

আপডেট টাইম : ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :