দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮
বার পঠিত
দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে: খন্দকার মাসুক
এস এম সোহাগ কাজী: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক বলেছেন, সাংবাদিকরা সমাজের আয়না। সমাজের অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মাদারীপুর জেলা পরিষদ আয়োজিত জেলা পরিষদ সভাকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার মাসুক বলেন, “আমরা যেমন আয়নায় নিজেদের মুখ দেখতে পাই, তেমনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র উঠে আসে। দুষ্টের দমন ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “আমার বিষয়ে কোনো অভিযোগ বা তথ্য শুনলে আগে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি তার যথাযথ উত্তর দিতে না পারি, তাহলে আপনারা যা লিখবেন তা আমি সাদরে গ্রহণ করবো। গঠনমূলক সমালোচনা একজন মানুষকে সঠিক পথে চলতে সহায়তা করে।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এম আর মর্তুজা, বেলাল রিজভী, এস আর শফিক স্বপন, ফরিদ উদ্দিন মুপ্তিসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী। এছাড়াও সাংবাদিক আরাফাত হাসান, সাগর হোসেন তামিম, আরিফুর রহমান মোল্লা, মনজুর হোসেন, মহসিন তালুকদার, শাহাদাত জুয়েলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা...
এস এম সোহাগ কাজী:
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক বলেছেন, সাংবাদিকরা সমাজের আয়না। সমাজের অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মাদারীপুর জেলা পরিষদ আয়োজিত জেলা পরিষদ সভাকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মাসুক বলেন, “আমরা যেমন আয়নায় নিজেদের মুখ দেখতে পাই, তেমনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র উঠে আসে। দুষ্টের দমন ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমার বিষয়ে কোনো অভিযোগ বা তথ্য শুনলে আগে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি তার যথাযথ উত্তর দিতে না পারি, তাহলে আপনারা যা লিখবেন তা আমি সাদরে গ্রহণ করবো। গঠনমূলক সমালোচনা একজন মানুষকে সঠিক পথে চলতে সহায়তা করে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এম আর মর্তুজা, বেলাল রিজভী, এস আর শফিক স্বপন, ফরিদ উদ্দিন মুপ্তিসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী। এছাড়াও সাংবাদিক আরাফাত হাসান, সাগর হোসেন তামিম, আরিফুর রহমান মোল্লা, মনজুর হোসেন, মহসিন তালুকদার, শাহাদাত জুয়েলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।