ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তানোরে ক্লুলেস চুরি মামলায় আসামি আটক ও মালামাল উদ্ধার

আলিফ হোসেন:

রাজশাহীর তানোরে আলোচিত ক্লুলেস ছিনতাই মামলার আসামি আটক ও ছিনতাই হওয়া মোটরসাইকেল এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। গত (২ এপ্রিল) বৃহস্পতিবার আটককৃত আসামির তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরী এলাকার কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া বশির উদ্দিনের নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বিগত ২০২৫ সালের ২৫ অক্টোবর রাতে উপজেলার তানোর-চৌবাড়িয়া রাস্তার পাড়িশো পাকা রাস্তার উপর হতে অজ্ঞাতনামা চোর মোটরসাইকেল চালকের পথরোধ করে লাল-কালো রংয়ের (টিভিএস রাইডার ১২৫ সিসি) মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে। এ ঘটনায় ভুক্তভোগী নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাকিমপুর গ্রামের ফটিক হাসান বাদী হয়ে থানায় মামলা করেন, যার মামলা নম্বর ০৫।

রাজশাহী পুলিশ সুপারের (এসপি) নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স), সহকারী পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল এবং তানোর থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই হাসমত আলীর নেতৃত্বে সোর্সের তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলিগঞ্জ নিচু বাজার এলাকা থেকে মামলায় জড়িত আসামি রাব্বি হোসেনকে আটক করা হয়। আটককৃত রাব্বি রাজপাড়া থানার মহিষবাথান মহল্লার জামাল হোসেনের পুত্র। তার হেফাজত থেকে চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এদিকে গ্রেফতারকৃত আসামি রাব্বি হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য মামলায় কারাগারে থাকা আসামি মোহাম্মদ মিলনকে (৪১) বিজ্ঞ আদালতের আদেশে পুনরায় আটক করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২০২৬ সালের ২ মার্চ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া মোহাম্মদ বশির উদ্দিনের নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশ থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মামলায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্তকরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। যারা চুরির সঙ্গে জড়িত, তাদের সবাইকে আটক করা হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

তানোরে ক্লুলেস চুরি মামলায় আসামি আটক ও মালামাল উদ্ধার

আপডেট টাইম : ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :