ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চোখের সামনে নিভে গেল সন্তানের প্রাণঃ মায়ের আহাজারিতে ভারী আকাশ

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা-এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ফয়সাল একই গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে এবং স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়-এর ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে ফয়সাল। এতে সে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। ছেলেকে বাঁচাতে তার মা এগিয়ে গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। তার মা বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

চরজব্বার থানার ওসি লুৎফুর রহমান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হেনস্তার অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মাগুরা রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

error: Content is protected !!

চোখের সামনে নিভে গেল সন্তানের প্রাণঃ মায়ের আহাজারিতে ভারী আকাশ

আপডেট টাইম : ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :