ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

আবদুস সালাম তালুকদার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায় ও গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস।

বুধবার (১৭ জুন) দুপুর ২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেনসহ প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা ও সুফলভোগীরা।

জানা গেছে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের ১১৭ জন সুফলভোগীর মাঝে ২৫ কেজির এক বস্তা করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়।

এর আগে একই প্রকল্পের আওতায় গত ৮ অক্টোবর ১১৭ জন সুফলভোগীর মাঝে মোট ২৩৪টি ছাগল (জনপ্রতি দুটি করে) বিতরণ করা হয়েছিল।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম বলেন, অসহায় পরিবারগুলো যাতে তাদের পাওয়া ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করে ধীরে ধীরে স্বনির্ভর হতে পারে, সেই লক্ষ্যেই এই খাদ্য বিতরণ করা হয়েছে।

সরকারি এই সহায়তা পেয়ে সুফলভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের এমন উদ্যোগ তাদের জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এস.এম রকিব আলী

error: Content is protected !!

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :