ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে ইয়াবাসহ আটক ১

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযানে ৫৭০ পিচ ইয়াবাসহ দোস্ত মোহাম্মদ (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার ধুলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি ঐ গ্রামের মৃত পেশকার আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রহনপুর পৌর এলাকার ধুলাউড়ি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আটক ব্যক্তির নিজ শয়ন ঘরের আলমারির উপরের ড্রয়ার তল্লাশি করে ৫৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের “জিরো টলারেন্স” নীতির আলোকে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

error: Content is protected !!

গোমস্তাপুরে ইয়াবাসহ আটক ১

আপডেট টাইম : ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :