দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
এখলাস উদ্দীনঃ রাজশাহীর গোদাগাড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে শনিবার দুপুর ১২টায় সোনাদিঘী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বন কর্মকর্তা আরিফুর রহমান এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুর রহমান। এছাড়া সোনাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। বৃক্ষরোপণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যমাত্রা অর্জনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
এখলাস উদ্দীনঃ
রাজশাহীর গোদাগাড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে শনিবার দুপুর ১২টায় সোনাদিঘী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বন কর্মকর্তা আরিফুর রহমান এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুর রহমান। এছাড়া সোনাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যমাত্রা অর্জনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।