ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খোকসায় মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

কুষ্টিয়ার খোকসায় মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে শুক্রবার সকালে খোকসা উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সকালে খোকসা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় র‍্যালিটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করে।এসময় শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

র‍্যালি শেষে খোকসা বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।

সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা শ্রমিকদলের সভাপতি আজাদ শেখ। এছাড়াও খোকসা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তাগণ মে দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং শ্রমিকদের ন্যায় দাবির প্রতি সমর্থন জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

খোকসায় মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেট টাইম : ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :