মানিক কুমার দাসঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জনতা ব্যাংকের মোড় হতে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে উপস্থিত হলে পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওঃ আমজাদ হুসাইন এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মুফতি আবু নাসির আইয়ুবীর সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় অভিভাবক পরিষদের অন্যতম সদস্য ফরিদপুর ২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর শাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন সাহেব।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ফরিদপুর ১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, জননেতা মুফতি শারাফাত হুসাইন,
বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি, মাওঃ সুবহান মাহমুদ, সহ সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সহ সভাপতি ও ফরিদপুর ৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওঃ মিজানুর রহমান মোল্লা, ফরিদপুর মহানগর সভাপতি মাওঃ নাজমুল ইসলাম, যুব মজলিস সভাপতি, মুফতি মাহবুবুর রহমান, শ্রমিক মজলিস সেক্রেটারী, মুফতি কামরুজ্জামান, ছাত্র মজলিস সভাপতি, মোল্লা রুহুল আমিন সহ বিভিন্ন উপজেলা দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান অর্ন্তবর্তিকালিন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে অনতিবিলম্বে ঘোষিত ৫ দফা দাবি মেনে নেবার আহ্বান করেন; দাবি সমূহ হলো-
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন; জুলাই গনহত্যার বিচার দৃশ্যমান; আগামী নির্বাচনে লেভেলপ্লেইং ফিল্ড তৈরী; আগামী জাতীয় নির্বাচনে উচ্চকক্ষ পি আর পদ্ধতি বাস্তবায়ন এবং আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
এ সময় বক্তারা পলাতক ফ্যাসিস্ট ও খুনী আওয়ামী সরকারের বিচার ও জুলাই সনদের আইনি বাস্তবায়ন ছাড়া কোন পাতানো নির্বাচন এদেশের জনগন মেনে নিবেনা বলে জানান। অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















