ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় খাল খনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ৮ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের করিমপুর গ্রামে এ কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, ২০ কিলোমিটার খালের মধ্যে ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে প্রথম ধাপে ৮ কিলোমিটার খাল খনন করা হবে। উদ্বোধন শেষে তিনি একটি বনজ বৃক্ষের চারা রোপণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হেনস্তার অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মাগুরা রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

error: Content is protected !!

কুষ্টিয়ায় খাল খনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :