ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিয়ানীতে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, সর্বস্ব লুট

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া রকিব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী রকিব হোসেন জানান, গভীর রাতে ভবনের বেলকুনির গ্রিল কেটে ডাকাত দলের সদস্যরা ভিতরে প্রবেশ করে। পরে জোরপূর্বক কল্যাপসিবল গেটের চাবি নিয়ে তালা খোলে। এরপর ডাকাত দলের অন্য সদস্যরা ভবনের কক্ষে প্রবেশ করে। পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ ১৩ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণালংকার, মালামাল লুট করে। আধা ঘন্টা ভবনের মধ্যে অবস্থান করে প্রতিটি কক্ষে ঢুকে ওয়ারড্রপ, আলমারী, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় তারা বাড়ির লোকজনকে মারধরও করে।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

কাশিয়ানীতে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, সর্বস্ব লুট

আপডেট টাইম : ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :