ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪৫০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ২

এখলাস উদ্দীনঃ

রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপ ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোদাগাড়ী থানার সারোইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পরিচালিত এক চেকপোস্ট অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বহুলাবাড়ি কানসাট গ্রামের মো. মাহাতাব উদ্দিনের ছেলে মো. মাহাবুব আলম (২৭) এবং গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের মো. লাইসেন আলীর ছেলে মো. কাওসার আলী (২১)।

ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি প্রাইভেটকারযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হচ্ছে।

সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭ নম্বরের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনের ডিকিতে থাকা তিনটি বাদামি রঙের কার্টনের ভেতর থেকে ৪৫০ বোতল অবৈধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪৫০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :