মোহাম্মদ আবু নাছের:
বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতি, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন সৈয়দ হারুন এমজেএফ প্রথমবারের মতো সভাপতি হিসেবে প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধিবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজনদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনির্বাচিত সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষার উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সভাপতি নির্বাচিত হওয়ার অনেক আগ থেকেই তাঁর প্রতিষ্ঠিত সৈয়দ হারুন ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান, দরিদ্র তহবিল গঠন, দাতা সদস্য হিসেবে সহযোগিতাসহ বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।
এ সময় তিনি শিক্ষাবৃত্তি কার্যক্রমকে বৃহত্তর পরিসরে সম্প্রসারণ, আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে আবাসিক কোচিংয়ের ব্যবস্থা এবং অনিয়মিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে ‘ফিরে আসা’ নামে বিশেষ কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।
তিনি আরও বলেন, বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভা শেষে আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিচালনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে পৃথক একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার এবং সেনবাগ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি 




















