ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে তেরো’শ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদরপুরের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সদরপুর উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল বাশার চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার নবনীতা নন্দী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু এবং সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লা।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে আমন ধানের বীজ ও ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩০ জন কৃষকের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুঁটি, লেবু চারা ও জৈব সার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‘কৃষিই সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

সদরপুরে তেরো’শ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আপডেট টাইম : ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :