ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কর্মস্থলে নিরাপত্তার দাবি ও শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাঘায় মানববন্ধন

আব্দুল হামিদ মিঞা:

কর্মস্থলে নিরাপত্তার দাবি এবং শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসক ডা. নাসিরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত এ মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “চিকিৎসকদের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জীবনের ঝুঁকি নিয়ে যারা মানুষকে সেবা দেন, তাদেরই যদি কর্মস্থলে নিরাপত্তা না থাকে, তবে চিকিৎসাসেবা ভেঙে পড়বে। আমরা ডা. নাসিরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

বক্তারা অবিলম্বে দেশের সকল সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্সসহ কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সার্বক্ষণিক জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হেনস্তার অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মাগুরা রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

error: Content is protected !!

কর্মস্থলে নিরাপত্তার দাবি ও শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাঘায় মানববন্ধন

আপডেট টাইম : ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :