ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আজ থেকে নতুন দামে বিক্রি হবে পেট্রোল-অকটেন, ডিজেল আগের দামেই

-ছবিঃ প্রতীকী।

সময়ের প্রত্যাশা ডেস্কঃ
জ্বালানি তেলের দাম বাড়িয়ে রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে পাঁচ টাকা।

ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে এ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। এতে আরও বলা হয়, জ্বালানি তেলের নতুন দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে। এর আগে, গত ১৯ এপ্রিল থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়।

ওই সময়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন আতঙ্ক, বিজিবির সঙ্গে পাহারায় অংশ নিয়েছে স্থানীয়রা

error: Content is protected !!

আজ থেকে নতুন দামে বিক্রি হবে পেট্রোল-অকটেন, ডিজেল আগের দামেই

আপডেট টাইম : ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক :