ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইভিএম এ ভোট গ্রহন চলছে আলফাডাঙ্গায়ঃ কিছু কেন্দ্রে ভোট দিতে বিড়ম্বনার শিকার

ফরিদপুরেরে আলফাডাঙ্গায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে। কিছু কেন্দ্রে ভোটারদের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে বিড়ম্বনার শিকার হয়েছেন কিছু ভোটার। বুধবার সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ।

পৌরসবার ৯টি ওয়ার্ডে ৯টি ভোটকেন্দ্রে মোট ৪২টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। পৌরসভা ও তিনটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটারগণ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট প্রয়োগ করেছেন। এ সময়ের মধ্যে কোন কেন্দ্রেই কোন প্রকার গোলোযোগ বা বিশৃঙ্খলা দেখা যায়নি।

এবার আলফাডাঙ্গায় নির্বাচনে প্রথম ইভিএমের মাধ্যমে ভোট দিতে পেরে অধিকাংশ ভোটাররাই খুশি। তবে কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটরদের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) না মেলায় ভোট দিতে না পারায় মনোক্ষুণ্ণ হয়ে বাড়ি ফিরে গেছেন তারা।

পৌরসভার ৭ নং ওয়ার্ডের অনিবার্ণ প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে রানু বেগম বলেন, সকালে ভোট দিতে এসেছি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। আমার ফিঙ্গার না মেলায় এ বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার আলফাডাঙ্গা উপজেলা প্রাণী সম্পাদ অফিসার ডা. ভবেন বাইন বলেন, ভোটার যাচাই করতে বয়স্ক মহিলা বা পুরুষদের হাতের ফিঙ্গার নিতে দেরি হচ্ছে তবে মিলে গেলে তারা ভোট দিতে পারবেন, আর না মিললে রিটার্নিং কর্মকর্তার সহোযোগিতায় তা সমাধান করা হবে।

আলফাডাঙ্গা পৌরসভায় ১৩ হাজার ৮শ ৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ হাজার ৮শ ৮৬ জন ও নারী ভোটার ৬ হাজার ৯শ ৬৩ জন। নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯ জন প্রিজাইডিং অফিসার ও ৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। প্রতিকেন্দ্রে দুই জন করে মোট ৮৪ জন পোলিং অফিসার রয়েছে, এবং প্রতিটি ভোট কক্ষে ১টি করে ৪২টি ইভিএম মেশিন রয়েছে বলে জানা গেছে।

এছাড়াও প্রতিটি কেন্দ্রে ১টি করে মোট ৯টি অতিরিক্ত ইভিএম মেশিন রয়েছে বলে জানান আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

ইভিএম এ ভোট গ্রহন চলছে আলফাডাঙ্গায়ঃ কিছু কেন্দ্রে ভোট দিতে বিড়ম্বনার শিকার

আপডেট টাইম : ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
এস. এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :