ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইউএনও’র নির্দেশে বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে ডুবে এক শিশুর মৃত্যু

জসিম উদ্দিন ইতি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কুলিক নদীর ভূগর্ভস্থ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে ডুবে শায়ন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার উত্তরগাঁও গ্রামে কুলিক নদীতে পানি উন্নয়ন বোর্ড ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জিও ব্যাগ দিয়ে নদীর পাড় বাঁধার কাজ করছিল। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আবার রামরায় দীঘি বিনোদন পার্কে ওই গর্ত থেকে বালু এনে সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছিল। আর সেই নদীর গর্ভে রবিউল ইসলামের ছেলে ১০ বছরের শিশু শায়ন নিহত হয়।

স্থানীয়রা জানায়, শায়ন সেখানে ড্রেজার দেখতে গিয়েছিল। হঠাৎ পা পিছলে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে নিহতের চাচা দেলোয়ার হোসেন বলেন, ইউএনও সাহেব কি পারবে মায়ের কোলের সেই বাচ্চাটিকে ফিরিয়ে দিতে? যেখানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী নদীর তলদেশ থেকে ড্রেজার বা পাম্প দিয়ে বালু বা মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ আইন ভঙ্গ করলে শাস্তিযোগ্য অপরাধ—সেখানে বালু মহাল ছাড়াই কেন বালু উত্তোলন করা হলো, এর বিচার দাবী করছি।

এরপর কথা হয় রামরায় পার্কে নিয়ে যাওয়া বালুর শ্রমিক তরিকুলের সাথে। তিনি বলেন, ইউএনও স্যারের নির্দেশে ৫শ’ টাকা হাজিরায় আমরা এখানে কাজ করছি। এ পর্যন্ত ১০০-১৫০ গাড়ি বালু এসেছে।

ছেলের মৃত্যুতে শোকে প্রলাপ বকছেন নিহতের বাবা রবিউল ইসলাম। তিনিও আইন অমান্যকারীদের বিচার দাবী করছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

জেলা প্রশাসক ইশরাত ফারজানার মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা প্রশাসকের সিএ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নায়িম আশরাফ বলেন, “আপনার কথাগুলি আমি শুনলাম, স্যারকে বলে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ইউএনও’র নির্দেশে বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
জসিম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :