ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

১০ বছর চাঁদায় মিলবে আজীবন পেনশন

দেশে আগামী অর্থবছর থেকেই সর্বজনীন পেনশন স্কিম চালু হবে। এ লক্ষ্যে শিগগিরই একটি পেনশন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গতকাল জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত স্কিমে অন্তর্ভুক্ত হলে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের অধিক বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর পর্যন্ত চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন-সুবিধা ভোগ করতে পারবেন। প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকেরাও সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। পেনশনে থাকাকালীন ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি পেনশনারের ৭৫ বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন।

অর্থমন্ত্রী জানান, চাঁদাদাতা কমপক্ষে ১০ বছরের চাঁদা প্রদান করার পূর্বেই মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ নমিনিকে ফেরত দেওয়া হবে। চাঁদাদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ হিসেবে উত্তোলন করা যাবে। পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য হবে এবং এর বিপরীতে কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া, মাসিক পেনশন বাবদ

প্রাপ্ত অর্থ আয়করমুক্ত থাকবে। পেনশনারদের জন্য পাইলট ভিত্তিতে মোবাইল অ্যাপভিত্তিক জীবিতাবস্থা যাচাইকরণ পদ্ধতি চালু করা হয়েছে।

এদিকে মাসিক বয়স্ক ভাতা ৫০০ থেকে ৬০০ টাকায় উন্নীত করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। সেই সঙ্গে বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর ভাতাও ৫০ টাকা বাড়ানো হয়েছে।

বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭ লাখ ১ হাজার থেকে বাড়িয়ে ৫৮ লাখ ১ হাজার এবং বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতাভোগীর সংখ্যা ২৪ লাখ ৭৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ লাখ ৭৫ হাজার করা হয়েছে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা আগে ছিল ২৩ লাখ ৬৫ হাজার। সেটি বাড়িয়ে ২৯ লাখ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

এ ছাড়া প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাসিক শিক্ষা উপবৃত্তির হার প্রাথমিক স্তরে ৫০ টাকা, মাধ্যমিক স্তরে ১৫০ টাকা ও উচ্চ মাধ্যমিক স্তরে ১৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে অপরাধ: ৮ মাসে ১০ খুন, চুরি-ডাকাতিতে জনমনে আতঙ্ক

error: Content is protected !!

১০ বছর চাঁদায় মিলবে আজীবন পেনশন

আপডেট টাইম : ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :