এস কে বাবুল, বিশেষ প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি আইপিটিভিতে (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি জনপ্রিয় ফেসবুক পেজ পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে লুৎফুজ্জামান তেলনজিয়া বাজারের একটি দোকানে চা খেয়ে বের হচ্ছিলেন। ঠিক এ সময় অজ্ঞাতপরিচয় দুই যুবক হঠাৎ এসে তাঁর ওপর পরপর কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেন। গুলির বিকট শব্দে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ছুটে এলে দুর্বৃত্তরা দৌড়ে কিছুটা দূরে আগে থেকে প্রস্তুত রাখা একটি মোটরসাইকেলে উঠে দ্রুত চম্পট দেয়।
পরবর্তীতে স্থানীয় ও সঙ্গীরা আশঙ্কাজনক অবস্থায় লুৎফুজ্জামানকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, “নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সাংবাদিক সমাজ এ বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 




















