বরাত আলী তালুকদার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলায় এক বছর ধরে হাজতবাসে থাকা মো. সুমন সরকার (৩৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার দিনগত রাত ২টা ৫০ মিনিটের দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন সুমন। পরে দ্রুত তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সুমন সরকার উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয় নগর গ্রামের মৃত কাবের সরকারের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি হিসেবে প্রায় এক বছর ধরে কারাগারে হাজতবাস করছিলেন।
সুমনের স্ত্রী মোছা. জমেলা খাতুন জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মোবাইল ফোনে কারাগার থেকে খবর দেওয়া হয় তার স্বামী মারা গেছেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, গত পাঁচ বছরে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জন পুরুষ বন্দীর মৃত্যু হয়েছে। সুমনের মৃত্যু নিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
এদিকে মৃত্যুর সনদে সুমনের মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর’ এবং ‘সি উত্তম ভিডি উইথ ভমিটিং’ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং হৃদরোগজনিত জটিলতার সঙ্গে বমির উপসর্গের কথা উল্লেখ রয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 



















