ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাগরে ট্রলারডুবি, ২০ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ এক

নোয়াখালীর হাতিয়ায় এমভি ফাতেমা-১ নামে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ সময় সাগর থেকে ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আব্দুর রহমান (৫০) নামে এক জেলে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে নিঝুমদ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আব্দুর রহমান উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ট্রলারের বাবুর্চি হিসাবে কর্মরত ছিল।
ডুবে যাওয়া ট্রলারের মালিক ও মাঝি মোজাম্মেল হোসেন জানান, গত তিন দিন আগে ২১ মাঝি নিয়ে সাগরে মাছ শিকারে যান তারা। সাগর উত্তাল হয়ে পড়ায় তীরে ফিরে আসছিল। আসার পথে সকালে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়। এতে ২০ মাঝি সাঁতরিয়ে পাশে থাকা একটি ট্রলারে গিয়ে ওঠে। কিন্তু কেবিনের মধ্যে থাকা ট্রলারের বাবুর্চি আব্দুর রহমান বের হতে পারেনি। তাকেসহ ট্রলারটি একেবারে ডুবে যায়।
জেলেদের উদ্ধার করা এমভি মা আয়েশা ট্রলারের মাঝি আলাউদ্দিন জানান, গত রাত থেকে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়ে। এতে সাগরে থাকা সকল মাছ ধরা ট্রলার তীরে চলে আসতে থাকে। ‍বৃহস্পতিবার সকালে আমাদের পাশে থাকা এমভি ফাতেমা-১ নামে ট্রলারটি ঢেউয়ের আঘাতে ডুবে যায়। এ সময় সাগরে ভাসতে থাকা মাঝিদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসি। বৈরী আবহাওয়ার কারণে নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ইউপি সদস্য নুরুল আমিন জানান, উদ্ধার হওয়া ট্রলারের জেলেদের বাড়ি আমার ওয়ার্ডে। নিখোঁজ জেলের বাড়িতে মাতম চলছে। বৈরী আবহাওয়ার কারণে নিখোঁজ জেলেকে উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। উদ্ধার হওয়া জেলেদের অনেকে অসুস্থ হয়ে পড়ায় বুড়িরচর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারের বিষয়ে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। জীবিত উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

সাগরে ট্রলারডুবি, ২০ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ এক

আপডেট টাইম : ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :