ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আব্দুস সালাম তালুকদার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেল ৪টায় স্থানীয় উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ বাচ্চু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মুঃ মিজানুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. মাহবুব হাসান, আলহাজ মইনুল ইসলাম (স্বপন), মো. জিন্নাউল আওয়াল (জিন্নাহ) এবং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সারওয়ার হাবিব।

এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত ১৮৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সফলতা কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পল্লীর শিশুদের জন্য আশীর্বাদ ডা. আব্দুর রহিমের শিফা মেডিকেল সেন্টার

error: Content is protected !!

গোমস্তাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :