ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সরকারি মেডিকেল কলেজে আসন বাড়ল ১০৩০টি

সবগুলো মেডিকেল কলেজ মিলিয়ে পাঁচ হাজার ৩৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হল

-ফাইল ছবি।

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ১ হাজার ৩০টি আসন বাড়িয়েছে সরকার। তাতে সবগুলো মেডিকেল কলেজ মিলিয়ে পাঁচ হাজার ৩৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হল।

দেশে সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা এতদিন ছিল চার হাজার ৩৫০টি। বর্ধিত আসনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি করা হবে।

রোববার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিঞা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন সরকারি মেডিকেল কলেজগুলোয় ভবনসহ শিক্ষার্থী ভর্তির মত অবকাঠামো রয়েছে। তাই পুরোনো মেডিকেল কলেজসহ নতুন এসব মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানো হয়েছে।

“এতদিন শিক্ষক স্বল্পতা ছিল। কিন্তু সম্প্রতি বড় ধরনের একটা পদোন্নতি হওয়ায় শিক্ষকের সঙ্কটও নেই। এ কারণে মেডিকেল কলেজগুলোয় পাঠদান নিয়ে আর সমস্যা হবে না।”

তিনি বলেন, “দেশের সরকারি মেডিকেল কলেজে প্রচুর রোগী আসে। ফলে নতুন শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের সুযোগও অনেক বেশি। এতে মেডিকেল শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল জ্ঞান, দক্ষতাও ভালো হবে।

“সবচেয়ে বড় কথা, প্রতি বছর এক হাজারের বেশি নতুন চিকিৎসক বের হবে। তারা দেশের মানুষকে চিকিৎসা দিবে। স্বাস্থ্য খাতের জন্য এটা অনেক বড় অর্জন হবে।”

নতুন মেডিকেল কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬০টি আসন বাড়ানো হয়েছে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে।

এছাড়া মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে ৫০টি, হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজে ৪৯টি, শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর ও টাঙ্গাইল, সাতক্ষীরা মেডিকেল কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ ৩৫টি করে আসন বাড়ানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব

error: Content is protected !!

সরকারি মেডিকেল কলেজে আসন বাড়ল ১০৩০টি

আপডেট টাইম : ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :