ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

রাজাপুর প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে ইয়াবা বেচাকেনার সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ মো. নাছির হাওলাদার ওরফে ‘পাইপ নাছির’ (৪৮) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলা সদরের মডেল মসজিদের দক্ষিণ পাশে রাজাপুর-বাদুরতলা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাছির হাওলাদার রাজাপুর উপজেলা সদরের ১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোড নিবাসী মৃত মিনাজ হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই নাছির হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নাছির এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন সময় মাদক নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, গ্রেপ্তার নাছির হাওলাদারকে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

আপডেট টাইম : এই মাত্র
সময়ের প্রত্যাশা ডেস্ক : :