ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের কলমা ও পাঁচন্দর ইউনিয়নে (ইউপি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে পৃথক ঝটিকা মশাল মিছিল বের করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই মিছিলের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কেউ কেউ মুখে মাস্ক আবার কেউ হেলমেট ব্যবহার করে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না, মানবো না’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। সন্ধ্যার অন্ধকারে হঠাৎ করে বের হওয়া পৃথক মিছিল কলমা ও পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দ্রুত শেষ হয়।

স্থানীয় সূত্র জানায়, মিছিলের ভিডিও ফেসবুকে পোস্ট হওয়ার পর থেকেই তানোর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি ও উত্তেজনা দেখা দিয়েছে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে এবং এলাকায় যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল

error: Content is protected !!

তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ১৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :