ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫

শেষ ওভারের রোমাঞ্চে ফ্রিডম-২৪ এর অবিশ্বাস্য জয়- রনির ঝড়ো ইনিংসে স্তব্ধ জায়ান্ট ক্রিকেটার্স!

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালীর সেনবাগের প্রাণকেন্দ্রে চলছে ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিযোগিতা- “রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”।

শুক্রবার ( ১৭ অক্টোবর ) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ৬ষ্ঠ ম্যাচ, যেখানে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল- ফ্রিডম ২৪ ও জায়ান্ট ক্রিকেটার্স।

টসে জিতে ফ্রিডম-২৪ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনিংসের প্রথম ওভারে দলের ওপেনার আকরাম ২৭ রান তুলে চমকপ্রদ সূচনা করলেও দ্বিতীয় ওভারের শুরুতেই দলটি হারায় প্রথম উইকেট। পরপর দ্রুত উইকেট হারিয়ে ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ফ্রিডম-২৪।

তখনই মাঠে নামেন দলের ব্যাটার রনি। ২০ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন তিনি। ৭টি ছয় ও ৪টি চারে সাজানো তার ইনিংস দর্শকদের মুগ্ধ করে তোলে। নির্ধারিত ১০ ওভার শেষে রনির ঝড়ো ব্যাটিংয়ে ফ্রিডম-২৪ স্কোরবোর্ডে তোলে ১৩৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে জায়ান্ট ক্রিকেটার্স সমান তালে লড়াই চালিয়ে যায়। শেষ ওভারে জয় পেতে তাদের দরকার ছিল মাত্র ১৩ রান, হাতে ছিল ৫টি উইকেট। ঠিক সেই মুহূর্তে অধিনায়ক সুমন নিজের অভিজ্ঞতা ও কাটার ডেলিভারিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ১ ওভারে মাত্র ১০ রান দিয়ে ১ উইকেট শিকার করে দলকে ৩ রানের অবিশ্বাস্য জয় উপহার দেন তিনি।

রনির ব্যাটিং নৈপুণ্যে ও সুমনের অধিনায়কত্বে ভর করে ফ্রিডম-২৪ জয় তুলে নেয়, আর রনিই নির্বাচিত হন ম্যান অব দ্যা ম্যাচ।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, যিনি স্ব-হস্তে তরুণ রনির হাতে পুরষ্কার তুলে দেন।

৬ষ্ঠ ম্যাচের ফলাফলের ভিত্তিতে আবারও ফাইনালে মুখোমুখি হবে ফ্রিডম ২৪ ও জায়ান্ট ক্রিকেটার্স। ফাইনালের সময় ও তারিখ শিগগিরই জানানো হবে।

পুরো টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে-দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫

শেষ ওভারের রোমাঞ্চে ফ্রিডম-২৪ এর অবিশ্বাস্য জয়- রনির ঝড়ো ইনিংসে স্তব্ধ জায়ান্ট ক্রিকেটার্স!

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
মোহাম্মদ আবু নাছের, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি :