ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধোবাউড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

আরিফুল ইসলাম রতনঃ

মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট বাজারে ৭ নম্বর বাঘবেড় ইউনিয়নের সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদক ব্যবসা ও সেবন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ সময় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাঘবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরহাদ রব্বানী সুমন, যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহবুবুল আলম বাবুল, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সিরাজুল ইসলাম সরকার, ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য আব্দুল শহীদ আকন্দ, যুবদল নেতা বাবুল মিয়া, আরিফুল ইসলাম রতন, পলাশ, সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা, বাঘবেড় ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. এনামুল হক বিজয়, মুন্সিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি আব্দুল আজিজ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত বাঘবেড় ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

error: Content is protected !!

ধোবাউড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

আপডেট টাইম : ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আরিফুল ইসলাম রতন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :