দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মোঃ আরিফুল হাসান: ফরিদপুরের মধুখালীতে অবৈধ ও ক্ষতিকর চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজনা ইউনিয়নের কেন্দুয়ার বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় বিল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জালগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে জলজ জীববৈচিত্র্য ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। মৎস্য সম্পদ রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।
মোঃ আরিফুল হাসান:
ফরিদপুরের মধুখালীতে অবৈধ ও ক্ষতিকর চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজনা ইউনিয়নের কেন্দুয়ার বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় বিল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জালগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে জলজ জীববৈচিত্র্য ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
মৎস্য সম্পদ রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।