দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ভেড়ামারায় আল-জামী প্রাইভেট হাসপাতালে ষষ্ঠ তম সিজারিয়ান সেকশন অপারেশন সম্পন্ন
ইসমাইল হোসেন বাবুঃ কুষ্টিয়ার ভেড়ামারায় আল-জামী প্রাইভেট হাসপাতালে “ষষ্ঠ তম” সিজারিয়ান সেকশন অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় মহিবুল ইসলাম এর সহধর্মিণী উম্মে শারমিনের “ষষ্ঠ তম” সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন।ভেড়ামারায় অবস্থিত আল-জামী প্রাইভেট হাসপাতালে (৬ নং সিজারিয়ান সেকশন) অপারেশন করেন সার্জন ডাঃ বদিউজ্জামান, এ্যানেস্থেসিওলজিষ্ট ডাঃ তৌহিদুল হাসান তুহিন, সহযোগী হিসেবে ডাঃ সোহানুর রহমান পলাশ এবং ডাঃ মেহেদী হাসান সুমন। রোগী বর্তমানে সুস্থ্য আছেন। এই রুগির গর্ভধারণ সংখ্যা ১৫, জীবিত সন্তান ৮জন, ৮ জনের মধ্যে ২ জন নরমাল ডেলিভারির মাধ্যমে, সিজারিয়ান সেকশন অপারেশনের মাধ্যমে বাকি ৬জন। তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং উনি কোন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে ইচ্ছুক নন। প্রথম থেকে একই সার্জনের হাতে এই সিজারগুলো চলছে এবং রোগী ভবিষ্যতে আরো সন্তান নিতে আগ্রহী। সার্জনের ভাষ্য অনুযায়ী রোগীর জরায়ুর অবস্থা অনেক ভালো আছে, উনি আগামীতে আরোও সন্তান নিতে পারবেন । অবশেষে সার্জন ডাঃ বদিউজ্জামান জানান যত্ন সহকারে সিজারের মাধ্যমে ৩ (তিন) এরও অধিক সন্তান নেওয়া সম্ভব। আল-জামী প্রাইভেট হাসপাতালের পরিচালক তৌহিদ সরোয়ার জানান, অভিজ্ঞ সার্জন ডাঃ বদিউজ্জামানের পরম যত্নশীলতায়, এ্যানেস্থেসিওলজিষ্ট ডাঃ তৌহিদুল হাসান তুহিন এর নিবিড় পর্যবেক্ষণে অপারেশন সফল হয়, হাসপাতালের ম্যানেজার, নার্স সহ কর্মচারীরা অত্র হাসপাতালের সকল রুগিদের সর্বোচ্চ সেবা...
ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় আল-জামী প্রাইভেট হাসপাতালে “ষষ্ঠ তম” সিজারিয়ান সেকশন অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় মহিবুল ইসলাম এর সহধর্মিণী উম্মে শারমিনের “ষষ্ঠ তম” সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন।ভেড়ামারায় অবস্থিত আল-জামী প্রাইভেট হাসপাতালে (৬ নং সিজারিয়ান সেকশন) অপারেশন করেন সার্জন ডাঃ বদিউজ্জামান, এ্যানেস্থেসিওলজিষ্ট ডাঃ তৌহিদুল হাসান তুহিন, সহযোগী হিসেবে ডাঃ সোহানুর রহমান পলাশ এবং ডাঃ মেহেদী হাসান সুমন। রোগী বর্তমানে সুস্থ্য আছেন। এই রুগির গর্ভধারণ সংখ্যা ১৫, জীবিত সন্তান ৮জন, ৮ জনের মধ্যে ২ জন নরমাল ডেলিভারির মাধ্যমে, সিজারিয়ান সেকশন অপারেশনের মাধ্যমে বাকি ৬জন।
তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং উনি কোন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে ইচ্ছুক নন। প্রথম থেকে একই সার্জনের হাতে এই সিজারগুলো চলছে এবং রোগী ভবিষ্যতে আরো সন্তান নিতে আগ্রহী।
সার্জনের ভাষ্য অনুযায়ী রোগীর জরায়ুর অবস্থা অনেক ভালো আছে, উনি আগামীতে আরোও সন্তান নিতে পারবেন ।
অবশেষে সার্জন ডাঃ বদিউজ্জামান জানান যত্ন সহকারে সিজারের মাধ্যমে ৩ (তিন) এরও অধিক সন্তান নেওয়া সম্ভব।
আল-জামী প্রাইভেট হাসপাতালের পরিচালক তৌহিদ সরোয়ার জানান, অভিজ্ঞ সার্জন ডাঃ বদিউজ্জামানের পরম যত্নশীলতায়, এ্যানেস্থেসিওলজিষ্ট ডাঃ তৌহিদুল হাসান তুহিন এর নিবিড় পর্যবেক্ষণে অপারেশন সফল হয়, হাসপাতালের ম্যানেজার, নার্স সহ কর্মচারীরা অত্র হাসপাতালের সকল রুগিদের সর্বোচ্চ সেবা দিতে পারেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।