ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেপ্তার

মাহমুদুর রহমান তুরান:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম চোকদারকে বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তার নূর ইসলাম চোকদার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল হক চোকদারের ছেলে। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে তিনি আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নূর ইসলাম চোকদারকে আসামি করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগের বিষয়ে জানা যায়, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের ধারায় নূর ইসলাম চোকদারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আজিমনগর ইউনিয়নসহ ভাঙ্গার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। নূর ইসলাম চোকদারের রাজনৈতিক পরিচয়ের কারণে বিষয়টি স্থানীয়ভাবে গুরুত্ব পেয়েছে।

এদিকে গ্রেপ্তারের পর তাকে ভাঙ্গা থানায় রাখা হয়েছে। আগামীকাল তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, নূর ইসলাম চোকদার দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের দাবি, তিনি বিগত ১৫ বছর এলাকায় ‘ক্রাসের রাজত্ব’ কায়েম করেছেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার সাক্রাতুল জানান, থানার কয়েকজন কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূর ইসলামকে গ্রেপ্তার করেন। আগামীকাল সকালে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে। পরবর্তী আইনগত পদক্ষেপ আদালতের প্রক্রিয়া অনুযায়ী নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেপ্তার

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :