ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির অভিযোগ

  • আশরাফুজ্জামান
  • আপডেট টাইম : ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৯ বার পঠিত

আশরাফুজ্জামান:

গাইবান্ধার পলাশবাড়ীতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে একের পর এক মিথ্যা মামলা, মারধর, বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের হুমকি এবং কুৎসা রটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ীস্থ বাংলাদেশ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডলের ছেলে মো. মোন্নাফ মন্ডল মিঠু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোন্নাফ মন্ডল জানান, প্রতিপক্ষ মো. মতলুবর রহমান ও বজলুর রহমান গংদের সঙ্গে তাদের ২ একর ৯৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের সূত্র ধরে ১৯৮৯ সালে বিবাদীরা নিজেদের বাড়িতে আগুন দিয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা (জিআর ২৮/৮৯) দায়ের করে। পরবর্তীতে ১৯৯১ সালে বিজ্ঞ আদালত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় ভুক্তভোগীদের পক্ষে রায় প্রদান করেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, ওই মামলায় সুবিধা করতে না পেরে বিবাদীরা ১৯৫৬ সালের একটি জাল বা ভুয়া দলিল তৈরি করে ২০০৯ সালে এক একর ৬৫ শতাংশ জমি দাবি করে গাইবান্ধার পলাশবাড়ী সিনিয়র সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা (নং ৩৯/০৯) দায়ের করে। বর্তমানে মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও উক্ত বিরোধপূর্ণ জমিতে ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে চাষাবাদ ও বসবাস করে আসছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি দাবি করে, আইনি লড়াইয়ে সুবিধা করতে না পেরে বিবাদীরা বহিরাগত লোকজনকে দিয়ে একের পর এক মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তাদের দাবি, বিবাদীরা গাইবান্ধা সদর থানার পীরগাছা গ্রামের মো. মামুন মিয়াকে দিয়ে গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পলাশবাড়ী থানায় ১১/২২৭ নম্বর এবং মো. আব্দুর রউফকে দিয়ে ৩১ আগস্ট ২০২৬ তারিখে ৬০২/২০২৬ নম্বর পিটিশন মামলা দায়ের করিয়েছে।

এরপর গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে ভুক্তভোগী আমিনুল ইসলাম মন্ডলের ১৬ বছর বয়সী স্কুলপড়ুয়া ছেলে মো. লাবিব মন্ডল প্রাইভেট পড়ে ফেরার পথে বিবাদীরা তাকে অপহরণ করে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করা হলে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, বর্তমানে সুবিধা করতে না পেরে প্রতিপক্ষ মতলুবর ও বজলুর রহমান গংরা তাদের বিরুদ্ধে সমাজে মাদক ব্যবসার মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

ক্রমাগত হামলা ও হুমকির মুখে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ও আমলী আদালতে পৃথক কয়েকটি ফৌজদারি মামলা ও পিটিশন (১০৭/১১৭ (সি) ধারা এবং অন্যান্য ধারা) দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে মোন্নাফ মন্ডল মিঠু বলেন, “বিবাদীরা বর্তমানে আমাদের ঘরবাড়ি ভাঙচুর, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, উচ্ছেদ করা এবং জোরপূর্বক ফসল কেটে নেওয়ার হুমকি দিয়ে আসছে। এর ফলে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।”

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি তাদের জীবন ও সম্পদের নিরাপত্তায় মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়েন্দা বিভাগ ও পলাশবাড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

error: Content is protected !!

পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির অভিযোগ

আপডেট টাইম : ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আশরাফুজ্জামান :