ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রোগী সেজে তথ্য সংগ্রহ, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

ইসমাইল হোসেন বাবু:

রোগী হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, প্যাথলজি বিভাগে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের পর কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা যায়, হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে রোগী ও স্বজনদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগে দুদকের দুই সদস্য রোগীর ছদ্মবেশে হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করেন। পরে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বুধবার হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন ও কার্যক্রম যাচাই করা হয়।

অভিযানকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের ব্লাড ব্যাংক, রান্নাঘর, অপারেশন থিয়েটার, সিসিইউসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের নথিপত্র ও বিভিন্ন কার্যক্রমও যাচাই-বাছাই করেন।

দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুরাইয়া সুলতানা বলেন, রোগীদের সেবা প্রদানে হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়াসহ বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার বিষয়ে তাদের কাছে অভিযোগ ছিল। কমিশনের অনুমতি নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, দুদকের দুই সদস্য রোগীর ছদ্মবেশে হাসপাতালে গিয়ে কিছু অনিয়মের তথ্য সংগ্রহ করেছেন। বিষয়গুলো হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করা হচ্ছে।

সুরাইয়া সুলতানা আরও বলেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও কিছু সমস্যা পাওয়া গেছে। এছাড়া মৃত্যু সনদ প্রদানের ক্ষেত্রে টাকার বিনিময়ে সনদ দেওয়ার অভিযোগের বিষয়ও সামনে এসেছে। এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযান থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুত কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। পরবর্তী ব্যবস্থা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, দুদকের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য-উপাত্ত বা লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে লিখিতভাবে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

রোগী সেজে তথ্য সংগ্রহ, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :