ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, নোহা মাইক্রোবাস জব্দ

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর থানাধীন বাটিকামারী বাজারের উত্তর পাশে বাটিকামারী ব্রিজসংলগ্ন মৃত দলিল উদ্দিনের বাড়ির মূল ফটকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।

র‍্যাব-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ১৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা নোহা মাইক্রোবাসসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, নোহা মাইক্রোবাস জব্দ

error: Content is protected !!

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, নোহা মাইক্রোবাস জব্দ

আপডেট টাইম : ৪ মিনিট আগে
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :