দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
৯৬
বার পঠিত
শালিখায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল
শামসুর রহমানঃ আজ ১২ মার্চ,২০২৬ মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ রমজান) স্থানীয় শতখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী শতখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এম. বি বাকের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এই মাসের শিক্ষা।" তিনি উপস্থিত সকলকে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। শতখালী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা আলী আজগর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার আলী, সেক্রেটারি মাওলানা মোঃহুমায়ুন কবির এবং আলহাজ্ব মোঃকামাল হোসেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
শামসুর রহমানঃ
আজ ১২ মার্চ,২০২৬ মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ রমজান) স্থানীয় শতখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শতখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এম. বি বাকের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এই মাসের শিক্ষা।” তিনি উপস্থিত সকলকে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
শতখালী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা আলী আজগর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার আলী, সেক্রেটারি মাওলানা মোঃহুমায়ুন কবির এবং আলহাজ্ব মোঃকামাল হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।