ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সড়কে তদারকি কর্মকর্তার অনুপস্থিতিতে রাত্রিকালীন অন্ধকারে নিম্নমানের কাজের আশঙ্কায় সড়ক ঢালাইয়ের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় জনগণ ও সচেতন মহল। গত সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয়দের তীব্র আপত্তি ও বাধার মুখে এই নির্মাণকাজ বন্ধ হয়।

সরজমিনে গিয়ে জানা যায়, রামপাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের গুরুত্বপূর্ণ সড়কে নির্ধারিত গুণগত মান বজায় রেখে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করার বিধান থাকলেও সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী (পরিচালক) মতিউর রহমানকে স্পটে অনুপস্থিত রেখে রাতের অন্ধকারে ঢালাইয়ের কাজ চালানো হচ্ছিল।

তদারককারী কর্মকর্তা ছাড়া কাজ পরিচালনার বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এই বক্তব্য নাকচ করে জানান, দুপুরের পর থেকে কাজের স্থানে কোনো সরকারি প্রকৌশলী বা তদারককারী কর্মকর্তা ছিলেন না। তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের মতো রাতের আঁধারে ঢালাই কাজ চালিয়ে যাচ্ছিল।

কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং তদারকি ছাড়া রাতের বেলায় ঢালাইয়ের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী প্রথমে ইতিবাচক সাড়া না দিলেও পরবর্তীতে সচেতন নাগরিক ও প্রকৌশলীদের সরাসরি হস্তক্ষেপে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হয়। কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপ ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সড়ক ঢালাইয়ের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সচেতন মহল ও স্থানীয়রা জানান, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের এই সড়কে রাতের আঁধারে তদারকি ছাড়া কাজ চালানোর উদ্দেশ্য অসৎ হতে পারে। সরকারি অর্থের অপচয় রোধে ও রাস্তার গুণগত মান নিশ্চিত করতে দিনের আলোতেই তদারকি কর্মকর্তার উপস্থিতিতে পুনরায় সঠিক নিয়ম মেনে কাজ শুরুর করার জোর দাবি জানান তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্রটোকল ভঙ্গের বিতর্কে সরকারি কর্মকর্তাদের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :