ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শ্যামনগরে ভাটার দাদনের টাকা না পেয়ে মাকে তুলে নেওয়ার অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে ভাটার দাদনের টাকার জেরে ছেলেকে না পেয়ে দীপালি রানী নামের এক হিন্দু নারীকে জোরপূর্বক তুলে নিয়ে গেছেন পার্শ্ববর্তী ঈশ্বরীপুর ইউনিয়নের ভাটার সর্দার আমজাদ। বৃহস্পতিবার ২২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সর্দারের কাছ থেকে অগ্রিম দাদনের টাকা নিয়ে দীপালি রানীর ছেলে জগদীশ আত্মগোপন করায়, তার মাকে অনৈতিকভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ জানালেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিকার পাওয়া যায়নি। এদিকে শ্যামনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, থানায় এসে সুনির্দিষ্ট তথ্যসহ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছেলের অপরাধের জেরে একজন মাকে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। অবিলম্বে ওই নারীর সন্ধান ও মুক্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন

error: Content is protected !!

শ্যামনগরে ভাটার দাদনের টাকা না পেয়ে মাকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ৫৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :