ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভোলাহাটে ডাকাত দলের হামলায় তিন পথচারী আহত

ভোলাহাট উপজেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২ নম্বর গোহালবাড়ী ইউনিয়নের ভোলাহাট তালপল্লী নামক স্থানে বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে আটটায় ডাকাতি ও হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা মোটরসাইকেলে যাওয়ার সময় তালপল্লী নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত তাদের গতিপথ রোধ করে। পরবর্তীতে তারা দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মোটরসাইকেলের তিন আরোহী রক্তাক্ত ও গুরুতর আহত হন।

খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে ভোলাহাট থানা পুলিশ জানায়, আহতদের চিকিৎসার বিষয়টি আগে প্রাধান্য দেওয়া হয়েছে। ভোলাহাটের তালপল্লীর মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ডাকাতি হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের মাঝে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্রটোকল ভঙ্গের বিতর্কে সরকারি কর্মকর্তাদের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

ভোলাহাটে ডাকাত দলের হামলায় তিন পথচারী আহত

আপডেট টাইম : ৫১ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :