শামসুর রহমানঃ

 

আজ ১২ মার্চ,২০২৬ মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ রমজান) স্থানীয় শতখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​বাংলাদেশ জামায়াতে ইসলামী শতখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এম. বি বাকের।

 

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এই মাসের শিক্ষা।” তিনি উপস্থিত সকলকে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
​শতখালী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা আলী আজগর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার আলী, সেক্রেটারি মাওলানা মোঃহুমায়ুন কবির এবং আলহাজ্ব মোঃকামাল হোসেন।

 

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।