ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

অর্থনীতি ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কায় বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় তিন শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১২ ডলারে গিয়ে ঠেকেছে। গত মে মাসের মাঝামাঝি সময়ের পর এটিই বিশ্ববাজারে তেলের সর্বোচ্চ দাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাজার বিশ্লেষকেরা। উপসাগরীয় অঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হামলার পর বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা এবং তেলক্ষেত্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগরে অভিযান চালিয়ে তেল পাচারের অভিযোগে কয়েকটি জাহাজে হামলা চালায়। একইসঙ্গে হরমুজ প্রণালির কাছে কয়েকটি জাহাজে মাইন বিস্ফোরণের ঘটনাও ঘটে। এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র সৌদি আরবে অবস্থিত তাদের কূটনৈতিক মিশনগুলো থেকে কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট আরামকো তাদের প্রধান কার্যালয়ের কর্মীদের আপাতত দূর থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ জারি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান রাজনৈতিক উত্তেজনা এবং কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার ফলেই উপসাগরীয় অঞ্চলে নতুন করে এই অস্থিতিশীলতা দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির এই নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বজুড়ে শেয়ারবাজার ও ব্যবসা-বাণিজ্যে। মূল্যস্ফীতি ও ঋণের সুদের হার আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় ইউরোপ ও এশিয়ার প্রধান প্রধান শেয়ার সূচকগুলোতে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। এছাড়া জ্বালানি খরচের ঐতিহাসিক চাপের কারণে অনেক বড় শিল্পপ্রতিষ্ঠান ও বিমান সংস্থা তাদের আর্থিক লোকসানের আশঙ্কা প্রকাশ করেছে যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

error: Content is protected !!

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :