ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ‌ছাত্রনেতা শাহরিয়ার আলম শান্তকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলে আয়োজিত ‌ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত ‌ হয়।

.

আজ বুধবার ‌ বেলা ১২-০৫ মিনিটে ফরিদপুরের ‌সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সালের সভাপতিত্বে এ সময় বিক্ষোভ সমাবেশে ‌বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, ফরিদপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফাত জোবায়ের, ফরিদপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সাদ্দাম, ইডেন মহিলা কলেজের ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সুমাইয়া ইসলাম মিনা, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতু, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

.

প্রতিবাদ সভায় বক্তারা বলেন ‌গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্যকে দুর্বৃত্তকারীরা নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে সারা বাংলাদেশের ছাত্রদল বিক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে।

.

বক্তারা ‌এ হত্যার সাথে জড়িত সকলকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে অবিলম্বে সর্বোচ্চ শাস্তি প্রদানের আহ্বান জানান। বিগত ১৭ বছর ফ্যাসিবাদীর সময়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রাণ দিয়েছে। পাঁচ আগস্টের পরও আমাদের ছাত্রদলের নেতাদের হত্যা করা হচ্ছে। সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রদল রাজপথে আন্দোলন সংগ্রামের ডাক দিবে।

.

বক্তারা বলেন ‌শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও ষড়যন্ত্র থেমে নেই। ছাত্রনেতা সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, বিগত আওয়ামীলীগ সরকারের সময় ছাত্রদলের অনেক নেতা গুম হয়েছে, হামলা -মামলার শিকার হয়েছে। ছাত্রদল লড়াই, সংগ্রাম, আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকবে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাম্য হত্যার বিচার করতে হবে এবং অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে। এর আগে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচার হওয়া ছয় বাংলাদেশি

error: Content is protected !!

রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :