ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

সেলিম সানোয়ার পলাশঃ

‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় আজ মঙ্গলবার (২০ মে) রাজশাহীতেও পালিত হলো বিশ্ব মেট্রোলজি দিবস।

.

দিবসটি উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টার সময় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।

.

প্রধান অতিথির বক্তৃতায় রেজাউল আলম বলেন, এখানে আমরা যারা উপস্থিত আছি তারা সকলেই ক্রেতা এবং ভোক্তা। আমাদের ব্যক্তিগতভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সচেতন বিবেককে কাজে লাগিয়ে যখন আমরা ব্যবসায়ী হব, তখন ভোক্তাদের সঠিক পরিমাপে পণ্য দেব আর ক্রেতা হলে যেখানে সঠিক পরিমাপে পণ্য পাওয়া যায় সেখানেই কিনব।

.

‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন’ বঙ্কিমের এ উক্তি উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই উত্তম হওয়ার চেষ্টা করবো তাহলে সমাজ উত্তম হবে এবং আমরা এগিয়ে যাবো। এ সময় তিনি পরিমাপের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে দেশ এবং সমাজকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।

.

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন এর বিভাগীয় পরিচালক জহুরা সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আরএমপি’র উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ।

.

সভায় বক্তাগণ সঠিক পরিমাপ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএসটিআইয়ের কঠোর পদক্ষেপ এবং তাদের প্রচার প্রচারণা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

আপডেট টাইম : ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :