দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
২৮২
বার পঠিত
-প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা।
প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিবের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। এছাড়াও সাক্ষাৎ করেছেন ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি ও ওআইসির নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি। সোমবার (৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় হোটেল হিলটনে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সরকারি সফরে সৌদি আরব অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং সেখানে আছরের নামাজের পর ফাতেহা পাঠ করেন। -প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি। পরে সোমবার সকালে মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন। এ সময় তিনি বাংলাদেশ ও এর জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। -প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি। মূলত জেদ্দায় অনুষ্ঠেয় ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর এ সফর। অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে সমন্বয়ে সৌদি আরব এ সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। এছাড়াও সাক্ষাৎ করেছেন ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি ও ওআইসির নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি।
সোমবার (৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় হোটেল হিলটনে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে সরকারি সফরে সৌদি আরব অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং সেখানে আছরের নামাজের পর ফাতেহা পাঠ করেন।
-প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি।
পরে সোমবার সকালে মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন। এ সময় তিনি বাংলাদেশ ও এর জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
-প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি।
মূলত জেদ্দায় অনুষ্ঠেয় ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর এ সফর। অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে সমন্বয়ে সৌদি আরব এ সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন।