ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোর জেনারেল হাসপাতালে টেবিলের গ্লাস ভাঙচুর

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদের টেবিলের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত জাকারিয়া হোসেন (২৫) নামের এক যুবককে পুলিশ হেফাজতে নিলেও অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। জাকারিয়া সদরের দেয়াড়ার ফরিদপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ ন ম বজলুর রশীদ জানান, দুপুর ১২টা ৫৫ মিনিটে জাকারিয়া তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করে। তিনি ডেঙ্গু রোগীর জন্য প্রয়োজনীয় প্লাটিলেট সাসপেনশন মেশিন নেই কেনো তা কৈফিয়ত চাইতে গিয়ে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। এ সময় রাগান্বিত হয়ে তিনি টেবিলের গ্লাসে থাবা দিয়ে ভাঙচুর করেন।

তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, “জাকারিয়া আমার কক্ষে এসে প্লাটিলেট সাসপেনশন মেশিনের জন্য কৈফিয়ত চান এবং তখন দুর্ব্যবহার করতে শুরু করেন। তাকে শান্ত করার চেষ্টা করা হলে তিনি গ্লাস ভেঙে ফেলেন।”

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা চান। পুলিশের টহল টিম গিয়ে জাকারিয়াকে হেফাজতে নেয়, তবে পরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

যশোর জেনারেল হাসপাতালে টেবিলের গ্লাস ভাঙচুর

আপডেট টাইম : ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :