ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে ছেলের বিরুদ্ধে বাবাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

হাসান মামুন:

পিরোজপুরে বড় ছেলের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ৬৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. সেলিম হাওলাদার। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

লিখিত অভিযোগে সেলিম হাওলাদার উল্লেখ করেন, তিনি স্ত্রী খাদিজা বেগমকে নিয়ে ইন্দুরকানী উপজেলার লক্ষীদিয়া বারৈড়খালী এলাকায় বসবাস করেন। পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ শিকারপুর এলাকায়ও তাদের একটি বাড়ি রয়েছে।

অভিযোগে তিনি দাবি করেন, তার বড় ছেলে মো. খাইরুল বাশার (জিয়া) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের জন্য টাকা দাবি করে ছেলে বিভিন্ন সময় তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

সেলিম হাওলাদারের অভিযোগ, অসুস্থ স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাকে দেখতে যান তিনি। এ সময় খাইরুল বাশার তাকে গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। পরবর্তীতে দক্ষিণ শিকারপুরের বাড়িতে স্ত্রীকে দেখতে গেলেও তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগকারী তার অসুস্থ স্ত্রীকে নিজ হেফাজতে নিয়ে চিকিৎসা ও দেখাশোনার সুযোগ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা চেয়েছেন।

অভিযোগের বিষয়ে খাইরুল বাশারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

পিরোজপুরে ছেলের বিরুদ্ধে বাবাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :