ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে: এমপি মিলন

ফিরোজ আলম:

রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, পর্যায়ক্রমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থান খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকারের কর্মসূচি এবং ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবনার আলোকে দেশ ও নির্বাচনী এলাকার উন্নয়ন করা হবে এবং পবা-মোহনপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না। সরকারের উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

রোববার (২ আগস্ট ২০২৬) দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নের লক্ষ্যে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, নির্বাচনী এলাকার বহু মানুষের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং রাতারাতি সবার সমস্যার সমাধান সম্ভব নয়। তবে সরকারের কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে সবাইকে সহযোগিতা করা হবে। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ একটি ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছিল। জনগণের সমর্থনে বর্তমান সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, পবা-মোহনপুরের সার্বিক উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত জনপদ গড়ে তোলা হবে।

অনুষ্ঠান শেষে এমপি মিলন অতিদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করেন।

অটোরিকশা পেয়ে উপকারভোগী সারোয়ার জামান হাতেম বলেন, এই উপহার তার পরিবারের জীবনে নতুন আশার আলো এনে দিয়েছে। তিনি বলেন, “এই গাড়ির মাধ্যমে পরিবার চালানো, সন্তানদের লেখাপড়ার খরচ বহন এবং সংসারের প্রয়োজন মেটানো সহজ হবে। এ ধরনের সহায়তা আমাদের মতো দরিদ্র মানুষের জন্য অনেক বড় আশীর্বাদ।”

মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশীদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার ও আব্দুল কাদের মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। তিনি বলেন, “এই উপহার শুধু একটি বাহন নয়, বরং একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর বড় অবলম্বন।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে: এমপি মিলন

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :